Header Ads

Header ADS

প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য, নীতি এবং সিলিং ব্যন্ডেজ


প্রাথমিক চিকিৎসা কি?

 একজন আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সহযোগিতা বা সেবা প্রদান করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে অন্য ভাবে আমরা বলতে পারি কোন দৈব দুর্ঘটনা প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে কোন আহত ব্যক্তিকে ডাক্তারের নিকট বা হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে প্রেরণের পূর্বে যে অবস্থার যাতে অবনতি না ঘটে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে প্রাথমিক চিকিৎসা বলে

প্রাথমিক চিকিৎসার লক্ষ্য/উদ্দেশ্য
 * জীবনরক্ষা ত্রাণ বা উপশম এর ব্যবস্থা করা
 * দুই রোগীর অবস্থা যাতে আরো অবনতির দিকে না যায় তার ব্যবস্থা গ্রহণ করা
* পুনরুদ্ধারের অগ্রগতি সাধনে সহায়তা করা
*  ভাঙ্গা হার অনর রাখা
*  ব্যথার উপশম করা

প্রাথমিক চিকিৎসকের করনীয় কাজ
*  কি ঘটেছে খুঁজে বের করা
*  যে কোন বিপদ আপদ থেকে সাবধান হওয়া এবং এদের মোকাবেলায় সঠিক ব্যবস্থা গ্রহণ করা
*  রোগীর অবস্থার সাথে ধীর-স্থির মস্তিষ্কে এবং দক্ষ ভাবে মোকাবেলা করা
*  হাতের কাছে যা কিছু পাওয়া যাবে তা কাজে লাগিয়ে সেবা দেওয়া
*  পরবর্তী পর্যায়ে ব্যবস্থা করা বিশ্রামের পরামর্শ দেওয়া অথবা আহতকে হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা

প্রাথমিক চিকিৎসকের বর্জনীয় বিষয়
*  নিজেকে ডাক্তার মনে না করা
* আহত কে মৃত বলে ঘোষণা করা 
*  বিষপানের রোগীকে ঘুমাতে দেয়া 
* অজ্ঞান অবস্থায় রোগীকে কিছু খেতে দেয়া



 প্রাথমিক চিকিৎসার নীতিমালা
* আহতকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ স্থানে অপসারণ করা
*  কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস এর ব্যবস্থা করা
*  রক্তপাত বন্ধ করা
*  শকের চিকিৎসা করা
*  আহত মনে সাহস যোগানো ও তার মনের আস্থা সৃষ্টি করা
*  আহতের নিকট থেকে লোকজনের ভিড় কমানো
*  প্রয়োজন অনুসারে পোশাক-পরিচ্ছদ খুলে ফেলা
*  ক্ষতের চিকিৎসা করা 
* হাড় ভাঙ্গার চিকিৎসা করা 
* আহতকে মৃত বলে  না ঘোষণা করা
*  আহতকে সাধারণ মাদকদ্রব্য সেবন না করানো
*  আহতের গুরুত্ব অনুসারে চিকিৎসা করা
 এবং আহতকে হাসপাতালে প্রেরণ করা


No comments

Powered by Blogger.